0


চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই 
যদি কান্না হয় 
তবে আমি কাঁদিনি তোমার জন্য । 
সত্যিই বলছি সে কান্নার 
পরিমাণ এত 
নগণ্য যে তাঁকে কান্না বলে না । 
কিন্তু হৃদয়ের অদেখা চোখের 
অশ্রু ফোঁটা গুলো যদি 
কান্না হয় ! 
তবে আমি কেঁদেছি 
তোমার জন্য আমি কেঁদেছি 
অনেক কেঁদেছি । 
তোমার প্রতিটা রেখে যাওয়া 
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে , 
প্রতিদিন আমাকে কাদাছে এক 
হারানোর যন্ত্রণায় .........

Post a Comment

 
Top